আমাদের প্রাক্তনীদের লেখা বই – অচেনা ভিয়েতনাম
© অসীম দেব, ১৯৭৭ ইলেকট্রনিকস ও টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
লেখকের নিবেদন
প্রথমেই স্বীকার করি, আমি ভিয়েতনাম গিয়েছিলাম, কিন্তু যাওয়ার খুব একটা উৎসাহ ছিলো না। ভিয়েতনাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব একটা গুণগান দেখি না যতটা সিঙ্গাপুর, থাইল্যান্ড, কম্বোডিয়া এরকম এশিয়ান দেশ নিয়ে দেখি। কিন্তু ভিয়েতনাম গিয়ে আমার ধারণাটাই বদলে গেলো। যে দেশ ১৯৭৫ সালে স্বাধীনতা পেয়ে ধ্বংসস্তূপ থেকে উঠে এসেছে, সেই দেশই অর্থনৈতিক উন্নতিতে এখন সারা দুনিয়ায় আলোড়ন তুলেছে। এগুলো সাধারণ লোকে জানে না।
ভিয়েতনাম সমরাস্ত্রে অত্যন্ত দুর্বল একটি দেশ যাঁদের দীর্ঘিদিন ধরে বহিঃশত্রুর আগ্রাসন থেকে নিজেদের মাতৃভূমিকে রক্ষা করতে হয়েছিল। আমরা শুধু জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঐতিহাসিক জয় (১৯৭৫), কিন্তু জানি না যে এর আগেও জাপান (১৯৪০), তারপর ফ্রান্স (১৯৪৬), এর আগেও ফ্রান্স (১৮৫৮-১৮৮৫), ও চীনের আধিপত্য রুখতেও তাঁরা যুদ্ধ করেছিল। বাইরের প্ররোচনায় ১৯৭৫ সালের স্বাধীনতার পরেও আরও ১৪ বছর কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধ (১৯৭৮- ১৯৯১)। পৃথিবীর ইতিহাসে এরকম দ্বিতীয় উদাহরণ নেই। সায়গন শহরে War Remnants Museum দেখলে এর কিছুটা ধারণা পাওয়া যাবে।
আমি ভিয়েতনাম গিয়ে তার ইতিহাস, স্বাধীনতা যুদ্ধ, রাজনৈতিক পরিবর্তন, এবং ঐতিহ্যময় স্থাপত্য দেখে এই বইতে আমার অভিজ্ঞতার কিছু লিখেছি। বর্ননা করেছি, যেমন ১৪০০ বছরের পুরনো বিশ্ববিদ্যালয় (১০৭০ সালে নির্মিত), স্বাধীনতা যুদ্ধের সময় গেরিলাদের তৈরি ২৫০ কিলোমিটার বিস্তৃত দোতলা সুরঙ্গ, One Pillar Pagoda (১০৪৯ সালে নির্মিত), Lake of the Restored Sword (১৪২৪ সালে নির্মিত), হ্যানয় সিলভার মার্কেট (৫০০ বছরের পুরনো), আর আছে বহু ইউরোপিয়ন স্থাপত্যের দৃষ্টিনন্দন নিদর্শন যেমন সেন্ট্রাল পোস্ট অফিস, নোতর দাম চার্চ, অপেরা হাউস, অনেকগুলি মিউজিয়াম যেখানে ১০০ থেকে ১০০০ বছরের নিদর্শন সংরক্ষিত আছে। আছে ইন্দো-চিন স্থাপত্যের দর্শনীয় সব প্যাগোডা। হ্যানয় ট্রেন স্ট্রীট, Tết Festival, ফ্লাওয়ার মার্কেট, সেরামিক ভিলেজ, মেকং ডেল্টা, ইত্যাদিরও যথাসম্ভব উল্লেখ করেছি। আর আছে সমুদ্রের মাঝে ১৬০০ পাহাড়ি দ্বীপপুঞ্জ নিয়ে Ha Long Bay, কিছু দ্বীপে আছে ১০,০০০ বছরের পুরনো গুহা।
আমি আমার “অচেনা ভিয়েতনাম” বইয়ের মাধ্যমে পাঠকদের জানাতে চাই যে, এই দেশটি সত্যিই আমাদের অজানা, ভিয়েতনাম নিয়ে অনেক কিছুই আমাদের জানার আছে। আশা রাখি, পাঠকদের এই বইটি ভালো লাগবে।
একটা কথা, এখন বাংলা বানানে অনেক নতুন চিন্তাভাবনা এসেছে। এই বইতে আকাদেমি বানান অভিধান অনুসরণ করা হয়েছে।
Acknowledgement: Internet sites of History.com; Vietnam Tourism, History of Vietnam, Britanica, Wikipedia, and few photographs available in internet.
Also, thanks for our good friend Dipayan Lodh, who has made this wonderful cover design.
নমস্কার
অসীম দেব

********
About The Book
The people of Germany and Japan had to rebuild their nation, as they surrendered after the devastating end of the second World War in 1945. In Vietnam too, people had to rebuild their nation, though devastated but not as a consequence of loss, rather that of a victory in their struggle for independence against the United States of America in 1975.
In the last century, Vietnam has primarily been in the news for their guerrilla wars, fighting against the world’s richest and most powerful nation. Amidst this, much has been left unknown about the country, most remarkably about their success in establishing their identity as one of the most progressive countries of the world in the last 50 years.
The people of Vietnam exhibit great pride in preserving their ancient heritages: for example, the Temple of Literature dated 1070 AD, Chua Tran Quoc Pagoda dated 548 AD, Bát Tràng Ceramic Village dated 1010 AD, One Pillar Pagoda dated 1049 AD, multilayered Cu Chi Tunnel trench, that spans over 75 miles and was used as a shelter and hiding spot for the guerrillas during the war. Despite being hit by the tragedies of war, all of these landmarks of Vietnamese heritage have been restored, along with institutions like old Pagodas, Indo-French and Indo-Gothic architectural churches, opera houses and museums.
During my friend’s recent visit to Vietnam, he had the opportunity to learn more about their ancient history and heritage, struggle for independence, and evolving international relations, that have created a unique position for the country on the global map. Speaking to the local people, he also got a glimpse of their social and cultural habits, and religious faith.
In his book, he tried to curate his experiences to share more about Vietnam, and with this I hope to enlighten his wonderful readers about this beautiful country.
Thanks,

*******
Review:
A good book by an author who chooses to remain anonymous. For Bengalis of my generation, Vietnam conjures up images of Ho Chi Minh, napalm bombs, and that fleeing young girl. Asim Deb’s book does not omit any such images, and it presents them as history. Though nicely describes the ancient heritages that they are preserving with pride: a few of them are thousand years old, few are 500 years old, like Pagodas, Indo-French and Indo-Gothic architectural churches, opera houses and museums, etc.
This book should be dedicated to those brave Heroes of Vietnam who fought for few decades to save their motherland against foreign invasions and interferences by the Japanese, by the French, and finally by the Americans. The country was devastaed till mid ‘70s by the Americans. So, this book should also be dedicated to those who are the architects to todays’ Vietnam, building it again from the ashes. This book reveals how the world’s one of poorest people at that time, have taught the world how to fight a war of independence, against the world’s richest and most powerful nation.
I bought the book before my family trip to Vietnam, and found it a real good comprehensive guide. Author has beautifully compiled his travel experience along with descriptions of their various historical heritages, their natural UNESCO sites, and also their lifestyles. The writing style has a conversational tone without lacking depth or seriousness.
Written in an accessible style, it offers a wealth of information about Vietnam —a must-read for anyone planning to visit the country. It’s a book, really worth reading.
Dr. P.K. Sarkar
Ex-professor, St. Xavier’s College, Kolkata.
********
লেখক পরিচিতি
– সুকান্ত রায়, পাঁচ দশকের অভিন্ন বন্ধু ও সহপাঠী
জন্ম ২০ বৈশাখ, ১৩৬১ বঙ্গাব্দ, চিত্তরঞ্জন শহরে।
প্রাথমিক শিক্ষা বাড়িতে দিদিমণির কাছে, বাসন্তী’দি ও মনিভা’দি। তারপর এন্টালি একাডেমি, পরে হিন্দু স্কুল থেকে উচ্চ মাধ্যমিক, শিবপুর বিই কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং এর স্নাতক।
লেখক এখন বিই কলেজের মাসিক সাহিত্য পত্রিকা সাহিত্যিকা’র সম্পাদনা করেন। নিজস্ব ব্লগ আছে, দুনিয়ার বহু অজানা বা অল্প জানা বিষয়ে লেখালেখি করেন। এর আগে কৌন বনেগা ক্রোড়পতি, বিবিসি মাস্টারমাইন্ড কুইজের প্রশ্ন সেট করতেন। এখন বিভিন্ন কর্পরেট কুইজে প্রশ্ন সেট করে দেন। সংগ্রহে আছে ৩৪টি দেশের দশ হাজার গান। আর সময় কাটে কন্ট্রাক্ট ব্রিজে। ভ্রমণ করেছেন পৃথিবীর ২৪ টি দেশে।
লেখক কলেজ ক্যান্টিনে তাৎক্ষণিক কবিতা লিখতেন। শুরুতে History Today একটি বই লেখেন। তারপর কলেজের স্মৃতি নিয়ে দুটি বইয়ের মাধ্যমে বাংলায় তাঁর প্রথম আত্মপ্রকাশ। সকালে পাড়ায় চায়ের ঠেকে গিয়ে একাই বসে থাকেন। নানান ধরণের লোকজন আসেন, আর সেখান থেকেও অনেক নতুন গল্পের উপাদান পেয়ে যান। জীবনের অনেক অভিজ্ঞতায় রঙ চড়িয়ে স্যাটায়ার গল্প লেখেন।
এবারের বইটি “অচেনা ভিয়েতনাম” একেবারেই অন্যধরনের, এখানে অজানা ইতিহাস প্রাধান্য পেয়েছে। কলম ধরেছেন প্রিয়জনদের পৃষ্ঠপোষকতায়।
********






Add comment