সাহিত্যিকা

শিরোনাম – কিছু কথা

শিরোনাম – কিছু কথা
© অপূর্ব চক্রবর্তী, ১৯৭৭ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

একদিন গল্প হয়ে যায় কিছু কথা,
ভরা চৈত্রের মরা ডালের শুকনো পাতার মতো
ঝরে পড়ে কিছু অব্যক্ত ব্যথা।
মনকে রাঙিয়ে হারিয়ে যায় কত স্বপ্ন রঙিন
তবুও স্বপ্ন দেখার কোনও শেষ নেই যেন।
তাও প্রিয়জনকে সাথে নিয়ে মনের অতলে
রোজ নতুন স্বপ্ন দেখে যাই।

অনেক অপূর্ণ ইচ্ছের না পূরণ হওয়ার আক্ষেপে
বুকের ভেতরটা ফেটে চৌচির হয়ে যায়।
তবুও সেই আক্ষেপ যেন ইচ্ছে পূরণের
পথের দিশায় আরো বেশি করে পেতে ইচ্ছে হয়।
কেন না সেই অসফলতার আক্ষেপে
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে
জীবনের বহু অজানা চাওয়া পাওয়া।

সব পাওয়া শুধু একজন্মের জন্য নয়
আবারও কতবার জন্ম হ’লে
জীবনের সব গল্প পূর্ণতা পায়
সেই উত্তর অজানাই থেকে যাবে।
তবুও এ জন্মে অন্ততঃ একটা ইচ্ছে পূর্ণতা পাক্
সেই আকাঙ্ক্ষা তো থাকতেই পারে!
তাকে রোজ ছুঁতে না পারার গোপন কান্নায়
আমার অবুঝ মনটা যখন হন্যে হয়ে খুজে ফেরে,
তখন ঐ নিষ্ঠুর দেবতার সামনে দাঁড়িয়ে ভাবি
সত্যিই কি এটা তোমার ইচ্ছে ছিলো?
হে প্রভু মন যদি দিলেই তবে বাসনার রসনায়
তুমি এমন করে কেনই বা বাঁচাও!

ঠিক এমনি করে কত না পাওয়া আর না ছোঁয়ার
অলিখিত ইতিহাস রয়ে যায় কালের নিয়মে।
তবু আমি শুধু যে তারই অপেক্ষায় থাকি বারবার,
আমার সারাটা বুক জুড়ে আমার সব যন্ত্রণায়
আমার আশা আকাঙ্ক্ষায় আমার কামনা বাসনায়
আমার সবটুকু বুক জুড়ে জেগে থাকে সে ও।
তবুও একদিন গল্প হয়ে যায় কিছু কথা,
ভরা চৈত্রের মরা ডালের শুকনো পাতার মতো
ঝরে পড়ে কিছু অব্যক্ত ব্যথা।

তারিখ-২২/০৫/২০২৬

*******

 

Sahityika Admin

Add comment