সাহিত্যিকা

I Thought, But Could Not …..

I Thought, But Could Not …..
© Shruti Goswami, 2004 Architecture & Planning.

I thought of making all the flowers of the world bloom in my garden, I could not
I wished if I could keep all the birds of the sky in my captivity, I could not
I thought of bottling the water of all rivers into a glass bottle, I could not,
I wanted to bathe in the waters of the seven seas of the world, I could not
I wanted to chide the crazy winds into submission, I could not
I deeply desired to decorate my home with the creations of the best artists from the best galleries in the world, I could not
I wished I could keep the most beautiful belles of the world with me, I could not
I wanted to gather all the clouds inside my abode, I could not
I wished to scatter all the breeze with the blades of my fan, I could not
I wished to have the best scores of the toughest entrance in my marksheet, I could not
I wished to freeze my life in the 21st year of my youth, I could not
I wanted to gaze at the most beautiful thing in the world, in my mirror, I could not

Finally, I hoped to cure the craziness of some people at the fag end of life,
Yet, I could not even do that,
There was no way, I could ever do that.

বাংলায় অনুবাদ
অসীম দেব, ১৯৭৭ ইলেক্ট্রনিকস ও টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

ভেবেছিলাম নীল আকাশটাকে নিজের হাতের মুঠোর মধ্যে ধরে রাখি, পারলাম না
ভেবেছিলাম পৃথিবীর যত ফুল নিজের বাড়ির বাগানে ফুটিয়ে রাখি, পারলাম না
ভেবেছিলাম আকাশের যত পাখী সব নিজের খাঁচায় এনে রাখি, পারলাম না
ভেবেছিলাম নদীর যত জল সব নিজের কাঁচের শিশিতে ভরে রাখি, পারলাম না
ভেবেছিলাম সাত সমুদ্রের জলে রোজ স্নান করি, পারলাম না
ভেবেছিলাম পাগল হাওয়াটাকে বকে শান্ত করে দি, পারলাম না
ভেবেছিলাম পৃথিবীর সকল বিখ্যাত জাদুঘরের বিখ্যাত শিল্প নিজের ঘরে সাজিয়ে রাখি, পারলাম না
ভেবেছিলাম পৃথিবীর সব সুন্দরীদের নিজের কাছে এনে রাখি, পারলাম না
ভেবেছিলাম যত মেঘ সব নিজের ঘরের মধ্যে উড়িয়ে রাখি, পারলাম না
ভেবেছিলাম পৃথিবীর যত বাতাস আমার ফ্যানের হাওয়ায় উড়িয়ে দি, পারলাম না
ভেবেছিলাম পৃথিবীর সেরা পরীক্ষার রেজাল্ট নিজের মার্কশীটে ভরে রাখি, পারলাম না
ভেবেছিলাম নিজের জীবনটাকে একুশ বছরের যৌবনে ধরে রাখি, পারলাম না
ভেবেছিলাম পৃথিবীর সেরা সৌন্দর্যটাকে নিজের আয়নায় দেখি, পারলাম না

ভেবেছিলাম এবার বেলাশেষে কিছু লোকের মাথার ব্যামোটাকে সারিয়ে তুলি,
সেটাও পারলাম না,
একদমই পারলাম না।

*********

 

Sahityika Admin

Add comment