সাহিত্যিকা

আমাদের প্রাক্তনীদের লেখা বই “এক ঝুড়ি গল্প”

আমাদের প্রাক্তনীদের লেখা বই “এক ঝুড়ি গল্প”
© সুকান্ত রায়, ১৯৭৭ ইলেকট্রনিকস ও টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

আমার কথা
ছোটবেলায় সাহিত্য না বুঝলেও ভাষার প্রতি আমার একটা আকর্ষন ছিলই। বীরভূম জেলা স্কুলে পড়ার সময় আমাদের ইংরেজীর শিক্ষক ছিলেন শ্রী সুধীর সেনগুপ্ত। বাংলাও খুব সুন্দর বলতেন। সুধীরবাবুর খুবই আফশোষ ছিল যে মফস্বল শহরে ইংরেজী পড়ানোর মতো হতাশা ও দুঃখজনক কাজ আর কিছু নেই। স্কুলে ইংরেজী পড়তে আসে পাশ করার জন্য, ভাষাটা শেখার জন্য নয়। একদিন তিনি শুনিয়েছিলেন “To be, or not to be, that is the question” প্রশ্ন করেছিলেন, “ইংরেজী ভাষা শিখতে চাস? না ভাষাটাকে ভালোবাসতে চাস?”

এরপর কলেজে গিয়ে ইংরেজি সিনেমা দেখতে দেখতে ভাষার প্রতি টান আর বেড়ে যায়। তারপর টুকটাক কিছু লেখালেখি করেছি। এবার বছর পাঁচেক আগে আমাদের কলেজের ম্যাগাজিনের জন্য হযবরল টাইপের লিখলাম, যেমন কাল্পনিক এক পোষা ইঁদুর ইস্কিলাসের সাথে পরমাসুন্দরীর বিয়ের বৌভাতে বিয়র্ন বর্গ, কোপারনিকাস, থিয়োডর, অপু, দূর্বাসা মুনি, এমনকি এক ব্রহ্মদৈত্যকেও টেনে আনলাম। বন্ধুরা জানালো ভালো হয়েছে। সেই থেকে নিয়মত কিছু না কিছু লিখছি।

বছরখানেক আগে বন্ধুরাই বললো, একটা সিরিয়াস গল্পের বই লিখতে। সেই অনুপ্রেরনার ফসল আমার এই বই – এক ঝুড়ি গল্প। বিভিন্ন পটভুমিকায় নয়টি ভিন্ন স্বাদের লেখা। ন্যাপা আর তিষা, দুই খুদে গোয়েন্দার রহস্য গল্প দিয়ে শুরু। রম্যরচনা বলতে একটি গোয়েন্দা ও দুটি ছোট গল্প। হাল্কা ও গুরুগম্ভীর, দুরকমের গল্প দিয়েই বইটি সাজানো। মূলতঃ মানবচরিত ছুঁয়ে যাওয়ার চেষ্টা। আশাকরি পাঠকদের ভালোই লাগবে।

বইটির নাম এক ঝুড়ি গল্প, সুলেখা প্রকাশনী।
দাম ২৫০/- টাকা, ক্যুরিয়ার খরচ ৫০/- টাকা
বইটি পেতে হলে যোগাযোগ করুন – ৯৮২০২২৩৫১০
– সুকান্ত রায়

********

পুস্তক পর্যালোচনা “এক ঝুড়ি গল্প ……’
শ্রী সুকান্ত রায়ের লেখার সাথে আমার প্রথম পরিচয় বি ই কলেজের একটি সাহিত্য পত্রিকার মাধ্যমে। লেখার ধরণ অন্যরকমের, ঠিক গতানুগতিক নয়। লেখক আমাকে জানিয়েছিলেন যে বন্ধুরা বলছে কিছু গল্প একত্র করে একটি বই প্রকাশ করতে, ফলস্বরূপ ওনার এই এক ঝুড়ি গল্প ……’ শীর্ষক গ্রন্থটি যা মুলত ভিন্ন ভিন্ন ঘরানায় অনেকগুলি রচনার সংকলন। আছে দুই খুদে গোয়েন্দার রহস্য গল্প, আছে সিরিয়াস এবং হাল্কা মেজাজের নয়টি ভিন্ন স্বাদের লেখা। সবরকমের গল্প দিয়েই বইটি গ্রন্থনা। আমরা এই গল্পগুলির মাধ্যমে অনেকেই আয়নায় নিজেদের খুঁজে পাবো।
পাঠকের কাছে এই বিষয় বৈচিত্র্য বিশেষ সমাদর লাভ করবে বলেই আমার বিশ্বাস।

ডঃ অসীম কুমার সাহা।
প্রাক্তন অধ্যাপক, বিমান প্রযুক্তি ও প্রকৌশল (Engineering)
National Institute of Technology (NIT) Sikkim
Ex-Advisor – Gujarat Cooperative Milk Marketing Federation (GCMMF)

*********

Sahityika Admin

Add comment