মুঘল মিনিয়েচার: এক বিলুপ্তপ্রায় শিল্পরূপ
© দীপায়ন লোধ, ২০০৯ সিভিল ইঞ্জিনিয়ারিং
মুঘল মিনিয়েচার চিত্রকলা একসময় ভারতীয় উপমহাদেশের রাজকীয় দরবারের গৌরব ছিল। সূক্ষ্ম তুলির কাজ, উজ্জ্বল রঙের ব্যবহার এবং গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক কাহিনী এই শিল্পকে অনন্য করে তুলেছিল। সম্রাট আকবর, জাহাঙ্গীর ও শাহজাহানের সময় এই শিল্প সর্বোচ্চ বিকাশ লাভ করে।
কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এই শিল্পরূপ ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করেছে। আধুনিক প্রযুক্তি, ডিজিটাল আর্টের বিস্তার এবং বাণিজ্যিক চাহিদার অভাবে আজ মুঘল মিনিয়েচার আগের মতো চর্চিত হয় না। নতুন প্রজন্মের অনেক শিল্পীই এই জটিল ও সময়সাপেক্ষ শিল্প শেখার আগ্রহ হারাচ্ছেন।
তবুও কিছু শিল্পী এখনও ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন, যা এই শিল্পকে সম্পূর্ণ বিলুপ্ত হওয়া থেকে বাঁচিয়ে রেখেছে। মুঘল মিনিয়েচার আজ সত্যিই এক “dying art form”, যা সংরক্ষণ ও পুনর্জাগরণের দাবি রাখেন।

********






একদম ঠিক কথা।
একদা গৌরবের শিল্প আজ গুরুত্ব হারিয়েছে। আমাদের বাংলার কালীঘাট পটচিত্রের মতন।
শিল্পীর এই ছবিটিকে তারিফ করতেই হয়।
লেখাটা কি শুধু এটুকুই?
বিভিন্ন ভারতীয় শিল্পরীতির ইতিহাস, বিভিন্ন দিক এসব নিয়ে বড় লেখার বা একটা সিরিজের অনুরোধ রইল…
ইতিহাসের ধারাকে বাঁচিয়ে রাখার নাম সভ্যতা। লেখককে ধন্যবাদ এই বিষয় নিয়ে আলোকপাত করার জন্য। আরও কিছু চিত্রের সংগ্রহ থাকলে ভাল লাগতো।
আপনার আকাঁ সবসময়ই ভাল লাগে।আজ এই সংক্ষিপ্ত অথচ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখাটা খুবই ভাল লাগল। 👍